নারায়ণগঞ্জের বিএনপি’র এক প্রভাবশালী এমপি ও
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কি তলে তলে এক ?
আমেরিকায় সহবস্থান!
Tnntv24.অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় বিএনপি নেতা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ তলে তলে এক। এমনই এক চিত্র দেখা গেছে আমেরিকার নিউইয়র্ক শহরে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শামীম ওসমানের একসময়ে অন্যতম ক্যাডার অগা মিঠুর সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ সমালোচনার তৈরি হয়েছে। এমপি দীপুর ডেভলাপার প্রতিষ্ঠান শামীম ওসমানের মরহুম সামসুদ্দিন আহমদের শ্বশুড়ের জামতলার জায়গায় ইমারত নির্মাণ করছেন। এ নিয়েও শহরে ব্যাপক সমালোচনা রয়েছে।
অগা মিঠু একসময় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নারায়ণগঞ্জের রাজনীতিতে তাঁর পরিচিতি রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও গডফাদার খ্যাত শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে।
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য। বৃহস্পতিবার সেখানে তাকে সংবর্ধনা দেয়া হয়। সেই সংবর্ধনায়ও ছিল আওয়ামীলীগ ও বিএনপি একাকার।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা-কর্মীর মত শামীম ওসমানও দেশের বাইরে পালিয়ে চলে যান। ওই রাজনৈতিক পট পরিবর্তনের পর শামীম ওসমান বেশ কয়েকবার আমেরিকা গমন করেছেন। অগা মিঠুর সাথে বর্তমানে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।








