নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
এইচ এসসিতে নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন,পাশের হার ৪৫.৭৮ শতাংশ।Tnntv24
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24
২৩বছর ধরে নির্মাণাধীন বালু নদীর সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
নারায়ণগঞ্জের বিএনপি’র এক প্রভাবশালী এমপি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কি তলে তলে এক ?Tnntv24
জি.এস.এইচ এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ৯ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ:আদালতে মামলা।Tnntv24
লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।Tnntv24
স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে  আলপনা, পরিচ্ছন্নতা:Tnntv24
রূপগঞ্জ খোদ ইউএনও দপ্তরেই ভুয়া সনদে চাকরির অভিযোগ, তদন্তের আশ্বাস:Tnntv24
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের আনন্দ র‍্যালি। Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়ক ডেমরা সেতুর মেরামত কাজ দুইদিন বন্ধ, যানজটের আশংকা:Tnntv24 
Next
Prev

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,
 ৪ দাঁত উপড়ে ফেলেছে 
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে  মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবাদকারীর উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় হামলাকারিরা সাদেক হোসেন সাদু (৪৮) নামে এক ব্যক্তির ৪টি দাঁত উপড়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায়। এ ঘটনায় দড়িকান্দি এলাকার আব্দুল হক মিয়ার ছেলে সাদেক হোসেন সাদু বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
গুরুতর আহত সাদেক হোসেন সাদু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার দড়িকান্দি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবুল কাশেম ও জালু মিয়ার ছেলে সাগর। বেশ কিছুদিন ধরে মাদক বিক্রি না করার জন্য চাপ দিচ্ছিলেন সাদু। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রকাশ্যে মাদক বিক্রির সময় বাঁধা দিলে মাদক কারবারি আবুল কাশেম ও জালু সহ ৬/৭ জন একত্রিত হয়ে সাদুর উপর হামলা চালায়। এক পর্যায়ে কাঠফ্লাস দিয়ে সাদুর এক এক করে চারটি দাঁত উপড়ে ফেলে। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা চলে যায়। আহত সাদুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সালাহউদ্দিন বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি।  আসামিরা পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!