নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24
শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন  গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24
৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ,নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ৪ ঘন্টা অবরোধ।Tnntv24
সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির চটকদার বিজ্ঞাপন, নকল ঘিয়ের রমরমা ব্যবসা:Tnntv24
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে ওমেদার সিন্ডিকেটের রাজত্ব ! Tnntv24
রপগঞ্জে কলেজগুলোতে ফলাফল বিপর্যয়, ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারি, মাদরাসায় হতাশা :Tnntv24
রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার:Tnntv24
এইচ এসসিতে নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন,পাশের হার ৪৫.৭৮ শতাংশ।Tnntv24
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24
Next
Prev

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ

সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ ৩০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে সময় মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল শুরু হয়।

দুপুরের দিকে শিবু মার্কেট, কাঠেরপুলসহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে সড়কে জড়ো হন। বিক্ষোভের একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকসহ ৩০ ব্যক্তি আহত হন।
সংঘর্ষ ও উত্তেজনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। এদিকে বিক্ষোভ কারীদের উস্কানি ও ষড়যন্ত্রের তথ্য পেয়েছে শিল্প পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এসময় ১০-১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!