সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির
চটকদার বিজ্ঞাপন ,নকল ঘিয়ের রমরমা ব্যবসা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলার শাহদাতপুর উপজেলার প্রত্যন্তগ্রামে ফ্রেশফুড সার্ভিস নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) চটকদার বিজ্ঞাপন ও লোভনীয় অফার দিয়ে নকল ঘিয়ের রমরমা ব্যবসা করে আসছে সারা বাংলাদেশে।
অনুসন্ধানে জানা যায়,ফ্রেশফুড সার্ভিস কোম্পানির নিজস্ব কোন কারখানা নাই।বিভিন্ন ঘি কোম্পানি থেকে ঘি কি নে সস্তা ডালডা,সোয়াবিন,পামওয়েল
ও ক্ষতি কারক রাসায়নিক এবং কৃত্রিম সুগন্ধি ব্যবহার করে হুবহু খাঁটি ঘিয়ের মতো রং ও ঘ্রাণ তৈরি করা হয়। পরে এই ভেজাল ঘি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেইসবুকে) ছড়িয়ে দেওয়া হয়। দামী গাড়ি,ফ্রিজ,টিভি,ওয়াসিংমেশিন,মা ইক্রোওভেন,রাইসকুকার ও কেটলির বিজ্ঞাপন দেওয়া হয়।

রূপগঞ্জের আব্দুল আজিজ,ভুলতার হানিফ,তারাবো পৌরসভার আরিফ ও কাঞ্চন পৌরসভার ইয়াকুব আলী ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভুইঁয়া ঘি কিনে প্রতারণার শিকার হয়েছেন।
দীর্ঘ ২ বছর ধরে ভেজাল ঘিয়ের রমরমা ব্যবসা করে আসছে ফ্রেশ ফুড৷ সার্ভিস নামে এক কোম্পানি। ভেজাল ঘি খেয়ে আমাশা,ও ডায়রিয়ায় আকান্ত হচ্ছে। বিএসটিআইয়ের কোন প্রকার লাইসেন্স নেই। তাদের অফিসে মহিলা কর্মীদিয়ে প্যাকেট করা হচ্ছে। বিজ্ঞাপনে নাটকপাড়ার নায়িকাদের ব্যবহার করা হচ্ছে। টুকটাক ব্যান্ডের মালিক নাম প্রকাশ না করারশর্তে বলেন,আমাদের ঘি যেখানে ১৫০০/১৬০০টাকা,সেখানে নিম্ন মানের ঘি ৯০০থেকে/১২০০ টাকা।
জাতীয় ভোক্তা অধিকার প্রায়ই জরিমানা করে। কিছুদিন পর পুনরায় নকল ঘিয়ের রমরমা ব্যবসা করে। এব্যাপারে নকল ঘিয়ের কারখানা বন্ধ করে আইনের আওতায় আনার জোরদাবি করছে শাহাদাত পুর বাসি।








