নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ:Tnntv24
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে– শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।Tnntv24
গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ-না’গঞ্জ চেম্বার সভাপতি।Tnntv24
শ্রমিক বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ,টিয়ারশেল,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ -কয়েকজন আহত।Tnntv24
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব বহিস্কার:Tnntv24
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24
শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন  গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24
৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ,নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ৪ ঘন্টা অবরোধ।Tnntv24
সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির চটকদার বিজ্ঞাপন, নকল ঘিয়ের রমরমা ব্যবসা:Tnntv24
Next
Prev

ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ:Tnntv24

ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ:Tnntv24
ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা 
ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।   বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনপূর্বক নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমির হামজা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, যুবদল নেতা মামুন হাসান অভি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা কৃষি নির্ভরশীল। কৃষকরা ঝুঁকি নিয়ে ঢাকা বাইপাস সড়ক পারাপার হয়ে কৃষি জমিতে আসা যাওয়া করেন। এছাড়া গোলাকান্দাইল এলাকার মরদেহ ঝুঁকি নিয়ে সামাজিক কবরস্থানে যেতে হয়। কৃষকদের দিক এবং কবরস্থানে আসা যাওয়া বিবেচনা করে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় অবিলম্বে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!