নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24
জমিয়ত নেতা ফেরদৌস মারধরের শিকার,অভিযোগের তীর ছাত্রদলের বিরুদ্ধে।Tnntv24
নারায়ণগঞ্জের মাসদাইরে বিএনপি’র অফিসে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা,গ্রেপ্তার ৫।Tnntv24
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার:Tnntv24
বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার:Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন,গ্রেপ্তার ১।Tnntv24
নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24
রাজনৈতিক নেতাদের খুশি করার চর্চা পুলিশদের বর্জন করতে হবে-সুজন সম্পাদক বদিউল আলম।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24

রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ
কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী আজহার মীরের হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার দাবি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে ভিডিওতে দেওয়া বক্তব্যের সত্যতা এবং ঘটনার প্রকৃত বিবরণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আজহার মীরকে নিজের পরিচয় দিয়ে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করার কারণে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করতে গেলে তিনি পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। ভিডিওতে তার হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজহার মীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
তবে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। পুলিশের পক্ষ থেকে এমন কোনো ঘটনার সত্যতা স্বীকার না করায় ভিডিওতে আজহারের দেওয়া বক্তব্য এবং পুলিশের বক্তব্যের মধ্যে দেখা দিয়েছে পরস্পরবিরোধী অবস্থান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!