নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24
জমিয়ত নেতা ফেরদৌস মারধরের শিকার,অভিযোগের তীর ছাত্রদলের বিরুদ্ধে।Tnntv24
নারায়ণগঞ্জের মাসদাইরে বিএনপি’র অফিসে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা,গ্রেপ্তার ৫।Tnntv24
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার:Tnntv24
বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার:Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন,গ্রেপ্তার ১।Tnntv24
নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি ৪ প্লাটুন আনসার নামানো হয়েছে।Tnntv24
রাজনৈতিক নেতাদের খুশি করার চর্চা পুলিশদের বর্জন করতে হবে-সুজন সম্পাদক বদিউল আলম।Tnntv24
Next
Prev

সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24

সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24

সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায়

৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত

Tnntv24.অনলাইন ডেক্স:

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক হোসেন ফারুকী বলেন, সাঈদ খোকন নিজের চেহারা পরিবর্তন করতে দাড়ি ও চুল বড় করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের দমনে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এ মামলার এজাহারনামীয় আসামি সাঈদ খোকন। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনেও সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনেও নাশকতার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় সাঈদ খোকনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তিনি আর কার কার সঙ্গে যোগাযোগ করছেন এবং মামলার রহস্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, রিমান্ড বাতিল করে জামিন না দিলেও তাদের আপত্তি নেই। আদালত যে আদেশ দেবেন, তারা তা মেনে নেবেন।

শুনানির সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তুললেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

এর আগে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩৩ নম্বর এজলাসে নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!