নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সৎ ও মেধাবীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করছে দুদক কমিশনার: ড. মোঃ মোজাম্মেল হক খান

সৎ ও মেধাবীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করছে দুদক কমিশনার: ড. মোঃ মোজাম্মেল হক খান

Facebook
WhatsApp
LinkedIn
সৎ ও মেধাবীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করছে দুদক কমিশনার: ড. মোঃ মোজাম্মেল হক খান

সৎ ও মেধাবীরাই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করছে। ৪আগষ্ট শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত একটি বাড়ি একটি খামার ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসের সেবা প্রার্থীদের জন্য বিশ্রামাগার ও গণশুনানী কেন্দ্র ‘সেবালয়’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ মোজাম্মেল হক খান বিগত দিনের এ উপজেলায় সহ চাকুরী জীবনের বিভিন্ন ঘটনাবলি উল্লেখ করেন। তিনি উপস্থিত ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য বলেন, জীবনের মূল্যবান সময়গুলো অবহেলা করলে তা আর ফিরে আসবেনা। মূল্যবান সময়গুলোতে লক্ষ ঠিক করে সততার সহিত এগিয়ে গেলে নিজের জীবনের প্রতিষ্ঠা সহ দেশকে উন্নয়নের শিখড়ে নিতে বেশী সময় লাগার কথা নয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের দুদক পরিচালক-নাসিম আনোয়ার, নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান প্রমুখ।

এর আগে প্রধান অতিথি একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) অফিসের সেবা প্রার্থীদের জন্য বিশ্রামাগার ও গণশুনানী কেন্দ্র ‘সেবালয়’ উদ্বোধন করেন এবং দুপ্তারা এলাকায় গাছের চারা রোপন করেন।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!