নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ডিজিটালের সুবিধায় সেলিম ওসমান

ডিজিটালের সুবিধায় সেলিম ওসমান

Facebook
WhatsApp
LinkedIn
মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান

ব্যবসায়ী হিসেবে ডিজিটালের সুবিধা পেয়ে আত্মতৃপ্তিতে বিকেএমইএর সভাপতি নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এর সভাপতি এ কে এম সেলিম ওসমান। তিনি বলেছেন আজকের ডিজিটাল বাংলাদেশে ব্যাক্তিগত ভাবে আমি লাভবান। আমদানি রফতানির ক্ষেত্রে কোটি কোটি টাকা অপচয় থেকে রক্ষা পেয়েছি। ব্যবসার কাজে একসময় প্রতি মাসে ইউরোপ যেতে হত। কিন্তু গত আট বছর ইউরোপ যাওয়ার জন্য বিমানের টিকেট ক্রয় করতে হয়নি। ইউরোপ না যেয়েই আমার রফতানি অব্যাহত আছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণের সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগ সভাতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোদাম্মদ মাহমুদুল হক।

ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য সেলিম ওসমান আরো বলেন, মা’য়েরা এখন তাদের সন্তানদের হাতে ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে খাওয়াতে বসান। বাসার কাজের লোকেরা তার সন্তানকে ভাত খাওয়ায়। কিন্তু ওই শিশুটি জানে না সে কি মাছ দিয়ে, কি তরকারি দিয়ে ভাত খাচ্ছে। এ শিশুরা কিছু শিখতে পারে না। সেলিম ওসমান আরো বলেন, আমি তাদের অনুরোধ করব, আমার একটি অর্গানাইজেশন আছে বিকেএমইএ। আমার সেখানে তিনটি ফ্লোর পড়ে আছে, জেলা প্রশাসক সহযোগীতা করলে সেখানে মহিলাদের বিদেশি ভাষা শেখাতে চাই। ভাষার সাথে কম্পিউটার সেখানো গেলে নারায়ণগঞ্জে অনেক বাইং হাউজ আছে সেখানে তারা কাজ করার সুযোগ পাবে। তাহলে নারায়ণগঞ্জ অনেক উন্নত হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!