নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় মেয়রের কাছে স্মারক লিপি

শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় মেয়রের কাছে স্মারক লিপি

Facebook
WhatsApp
LinkedIn
শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় মেয়রের কাছে স্মারক লিপি

 

শীতলক্ষ্যার তীরে গাছ রক্ষ্যার জন্য স্মারক লিপি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে। স্মারক লিপিতে দাবিনামা উপস্থাপন করেছে শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টায় নগরভবনে মেয়রের কাছে এই দাবিনামা উপস্থাপন করা হয়।

শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল, সদস্য সচিব শুভ দেব, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণে সাবেক সভা প্রধান শিল্পী অমল আকাশ, সাংবাদিক আফসার বিপুল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রথম আলো বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

আরিফ বুলবুল বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ পৃথিবীর অন্যতম দূষিত একটি শহর। এই শহরের প্রাকৃতিক পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে এখানে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় হাই এলার্ট জারি করা প্রয়োজন। এই রকম দশা হতে মুক্তির জন্য এখানে প্রচুর পরিমাণ গাছ লাগানো ও সামাজিক বনায়ন জরুরী। যেখানে একটি গাছ কাটলেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, সেখানে প্রাণ-প্রকৃতির বিষয়ে পরোয়া না করে, কেবল অবকাঠামোগত উন্নয়নের নামে বি আাই ডব্লিউ টি এ কর্তৃক এতোগুলো গাছ কাটাকে আমরা প্রাণ-প্রকৃতির বিরুদ্ধে জঘন্যতম অপরাধ হিসেবে দেখি।

তিনি আরও বলেন, আমরা জানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ শহরকে প্রাণ-প্রকৃতিবান্ধব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আগেও সিটি কর্পোরেশনকে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছি। আমাদের চাওয়া হচ্ছে সিটি কর্পোরেশন যেন এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সবার অংশগ্রহণ ছাড়া শহরের প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষা করা সম্ভব না। নইলে চরম ক্ষতি একবার হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যাবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!