নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে

মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে

Facebook
WhatsApp
LinkedIn
মন্দির ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা ২০২৪ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কালী বাজার জেলা সরকারি গ্রন্থাগার অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি)হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনে এবং নৈতিক শিক্ষা প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা জাতি গঠনে সহায়ক হবে। এ কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠান ,সংগঠন ও মন্দিরসহ ৮৭ টি প্রতিষ্ঠানের প্রায় দেড় শ’ লোক অংশ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কাকলী মজুমদার, মদন চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা প্রদীপ কুমার দাস,শিখন সরকার শিপন, সাংবাদিক দিলিপ মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।

দ্বিতীয় পর্বে অংশ গ্রহণকারীদের গ্রুপভিত্তিক দলিয় আলোচনা ও সুপারিসমালা প্রণয়ন এবং দলিয় সুপারিস উপস্থাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগীয় মাস্টার ট্রেইনার সমীর কুমার বিশ্বাস।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!