নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ: হলিডে মার্কেট হবে ৫ এপ্রিল থেকে ঈদ মার্কেট- বললেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: হলিডে মার্কেট হবে ৫ এপ্রিল থেকে ঈদ মার্কেট- বললেন সেলিম ওসমান

Facebook
WhatsApp
LinkedIn
হকার ইস্যু:পুলিশ কি এমপি সেলিম ওসমানের সম্মান রক্ষা করতে পারলেন?

নারায়ণগঞ্জে হলিডে মার্কেট প্রসঙ্গে নতুন নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ও ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান। তিনি ঘোষণা দিলেন আগামী ৫ এপ্রিল থেকে হলিডে মার্কেট ঈদ মার্কেটে পরিণত হবে।

তিনি বলেছেন, আমি প্রশাসনের সাথে কথা বলেছি,  জেলা প্রশাসনকে রাজি করিয়ে সিদ্ধান্ত দিচ্ছি যে, এপ্রিল মাসের ৫ তারিখ থেকে চাঁদ রাত পর্যন্ত হকারদের হলিডে মার্কেট প্রতিদিন বসবে। যা হবে ঈদ মার্কেট।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিকেএমইএ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরও অনেকে।

সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, শুধু ঈদ নয় সামনে  রয়েছে পহেলা বৈশাখ। সে পহেলা বৈশাখে  কিছু করা যায় কি না আমরা তাও দেখব। তবে যেহেতু আমরা এত বড় একটি ঘোষণা দিচ্ছি হকারের কাছে অনুরোধ, কোন অবস্থায় অন্য কোন সড়কে বসা যাবে না। বিভিন্ন সময় দেখেছি যখন হলিডে মার্কেট থাকে তখন সব হকার একসাথে এই সলিমুল্লাহ সড়কে থাকে। যখন হলিডে মার্কেট থাকেনা তখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। একজনের জন্য লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতে পারে না। এই জেলায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে।

তিনি আরও বলেন, ৫ তারিখ থেকে চাঁদ রাত পর্যন্ত হকাররা বসবে। নিশ্চিন্ত হলিডে মার্কেটে তারা বেচাকেনা করতে পারবে। তবে হলিডে মার্কেট চলাকালীন সময় হকাররা যদি অন্য কোন সড়কে বসে তাহলে আমি আশা করছি সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে। মানবতার দিক থেকে চিন্তা করেই আমরা হকারদের হলিডে মার্কেট করতে দিয়েছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!