নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

ভোজ্য তেলের সরবরাহ’র পরিমাণ জেনে জেলা প্রশাসনের বাজার যাচাই হবে । Nafiz Ashraf.Tnntv24

ভোজ্য তেলের সরবরাহ’র পরিমাণ জেনে জেলা প্রশাসনের বাজার যাচাই হবে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভোজ্য তেলের সরবরাহ’র পরিমাণ জেনে জেলা প্রশাসনের বাজার যাচাই হবে । Nafiz Ashraf.Tnntv24

ভোজ্য তেলের সরবরাহ’র পরিমাণ জেনে

জেলা প্রশাসনের বাজার যাচাই হবে, তার আগে নয়

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে ভোজ্য তেল সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ভোজ্য তেল সংকট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সভায় জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে কোন কোম্পানির কতজন ডিলার রয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে কত পরিমাণ তেল সরবরাহ করা হয়, সে তথ্য আমাদের কাছে পাঠানো হবে। এর মাধ্যমে আমরা বাজার যাচাই করতে পারবো। তেলের বাজারে গত রোজার মাসগুলোর তুলনায় দাম কম থাকলেও কারসাজি চলছে, যা আমরা বন্ধ করতে চাই।

তিনি আরও বলেন, কোন কোম্পানি যদি একক ডিলার নিয়োগ করে, তবে বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই একাধিক ডিলার নিয়োগের অনুরোধ করা হচ্ছে। আমরা নারায়ণগঞ্জের মানুষকে স্বস্তি দিতে এক সপ্তাহের মধ্যে তেলের বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করছি।

এ সময় বিভিন্ন ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান – সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, টিকে গ্রুপ এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের বোতলজাত তেলের সরবরাহ নেই। গ্রুপগুলো কাদের কাছে তেল দিচ্ছে তা অজানা। তাছাড়া ডিলাররা গোপনে তেল অন্য জেলায় বিক্রি করে দেয়।

তবে ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের কাছে কাঁচামালের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। তারা দাবি করেন, যদি কোনো কারসাজি হয়ে থাকে, তারা সে বিষয়ে অবগত নন।

বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তে তেলের উৎপাদন কিছুটা কমে গেছে, তবে উৎপাদিত তেল পুরোপুরি বাজারে সরবরাহ করা হচ্ছে। মেঘনা গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েলের প্রতিনিধিরাও জানিয়েছেন, তাদের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে তারা নারায়ণগঞ্জে ডিলার সংখ্যা এবং সরবরাহের পরিমাণ জানাতে পারেননি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, এনএসআই যুগ্ম পরিচালক দাদন মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইউএনও সোনারগাঁ ফারজানা রহমান, ইউএনও রূপগঞ্জ সাইফুল ইসলাম, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!