নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
Next
Prev

সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24

সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁও জাদুঘরের পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।Tnntv24

সোনারগাঁও জাদুঘরের পরিচালক

মাহবুবুল আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-যা সোনারগাঁও জাদুঘর হিসেবে পরিচিত এর পরিচালক কাজী মাহবুবুল অলম ও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুনীতির আভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযো তুলে ধরেন।

সংগঠনের আহবায়ক কবি সাহেদ কায়েস বলেন,ফাউন্ডেশনের ভেতরে প্রায় পাঁচ শত বছরের পুরোনো ঐতিহাসিক বড় সরদার বাড়ি। সম্প্রতি ওই বাড়িটি একটি বহুজাতিক কোম্পানিকে চার দিনের জন্য ভাড়া দেয় বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজে ব্যবহারের জন্য। কাগজ পত্রে ভাড়া বাবদ আদায় ছয় লাখ টাকা হলেও অভিযোগ উঠেছে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হয়েছে। বিষয়টি এখানেই শেষ নয়,বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের আগে বড় সরদার বাড়ির রেস্টোরেশন প্রকল্পের পরিচালক স্থপতি অধ্যাপক ড.আবু সাঈদ এম আহমেদ ভবনটি পরিদর্শন করে শুটিংয়েরর জন্য আনা ভারী যন্ত্রপাতি দেখে আশঙ্কা প্রকাশ করেন,এসব সরঞ্জাম ব্যবহারে ঐতিহাসিক ভবনের স্থাপত্যিক অলংকরণ ক্ষতি হতে পারে। তাই তিনি ভাড়া না দেয়ার পরামর্শ দেন। কিন্তু পরিচালক মাহবুবুল আলম তা গ্রাহ্য করেননি। ফলে ঐতিহাসিক ওই ভবনটির কার্নিশের বিভিন্ন অংশে ভাঙ্গা পড়েছে-যা দৃশ্যমান। ভবনের ভেতরেও বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন,বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন আয়োজিত অনুষ্ঠান পরিচালক কাজী মাহবুবুর আলম ও প্রকৌশলী হানিফ আহমেদ টেন্ডার ছাড়াই F-5 Communication নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্টানকে প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে অনুষ্ঠানের দায়িত্ব দেন। F-5 Communication প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল ও চেক তৈরি করে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া ফাউন্ডেশনে দুটি এটিএম বুথ নির্মাণে ৬ লাখ টাকার ক্ষেত্রে ৩০ লাখ টাকা দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন সংবাদ সম্মেলনে। ফাউন্ডেশনের স্মারকগ্রন্থের প্রকৃত আনুমানিক ব্যায় ৫ লাখ টাকা হলেও প্রায় ১২ লাখ টাকার বিল করেছেন পরিচালক মাহবুবুল আলম। কবি সাহেদ কায়েস তার লিখিত বক্তব্যে এমন ১২টি দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন বিষয় গুলো সঠিক তদন্তের মাধ্যমে জনসন্মুখে তুলে আনতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , চিত্রশিল্পী লেখক রফিউর রাব্বী, কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ জেলা সুজন সভাপতি ধীমান সাহা ও কবি মোয়াজ্জেমুল হক।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!