নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24

রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে
 বাংলাদেশের গৌরবময় সাফল্য
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরিতে একাই ২ টি রৌপ্য অর্জন করেছে সাওয়ানা খন্দকার। এ নিয়ে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন কেটাগরিতে সর্বমোট ২৯ টি শিরোপা অর্জন করে দেখিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার।
চীনের আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগীতায় সকল কেটাগরিতে অংশগ্রহণকারী ২ হাজার চৌকস স্কেটারের সঙ্গে প্রতিযোগীতা করেন সাওয়ানা। জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান করেন রূপগঞ্জের মেয়ে সাওয়ানা খন্দকার।
ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরির ওই প্রতিযোগীতায় বাংলাদেশ ৩ টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ পদক জিতেছে। একই সঙ্গে ১২ জন খেলোয়ার চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আর এ সাফল্য অর্জন ও পারফরম্যান্সের ফলে এশিয়া মহাদেশে র‌্যাংকিয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে। ওই প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক, জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদির ৫০০০ মিটার রেসে রৌপ্য ও ২০০ মিটার ডিটিটি-২ এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দু’টি ব্রোঞ্জ পদক জেতেন।

সাওয়ানা খন্দকার ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে বসবাস করেন। গ্রামের বাড়ী নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে অধ্যায়নরত হলেও স্কেটিংয়ে তাঁর অদম্য ইচ্ছাই আজ বাংলাদেশের জন্য অসামান্য সাফল্য বয়ে এনেছে। ২০১৫ সাল থেকে স্কেটিং খেলা শুরু করে এরই মধ্যে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে অনেক সাফল্য পেয়েছেন।

আন্তর্জাতিক পর্যায়ে এবারই প্রথম চীনের লিশুই শহরে আন্তর্জাতিক পর্যায়ে চমক সৃষ্টি করে ২ টি রৌপ্য জিতেছেন সাওয়ানা। জাতীয় পর্যায়ে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ন্যাশনাল এবং বাংলাদেশ গেমসে অংশগ্রহন করে ২ বার প্রথম ও ১ বার দ্বিতীয় স্থান অর্জন করেন সাওয়ানা। ক্লাব পর্যায়ে বরাবরই প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

চীনে স্কেটিংয়ে নিজের সাফল্য নিয়ে সাওয়ানা খন্দকার বলেন, ‘এবারের আন্তর্জাতিক জয় শুধু আমার জন্য বিশেষ অর্জন নয়, এ জয় বাংলাদেশের। আগামিতে বাংলাদেশের খেলোয়াড়রা অলিম্পিকেও সাফল্য বয়ে আনবে বলে আমি আশাবাদি। আর সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি  স্বনামধন্য রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই আমরা। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতাসহ পরিবারের সাপোর্ট অনেক জরুরী। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি স্কেটিং করার বিষয়ে আমার মা মোরশেদা ইয়াসমিন ও বড় বোন সুরাইয়া খন্দকারের বিশেষ ভূমিকাই আমার এসব অর্জন সম্ভব হয়েছে।  আর বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনিই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলার সুযোগ করে দিয়েছেন।

সাওয়ানা খন্দকারের এই অর্জনে খুশিতে আত্মহারা তার জন্মভূমি নোয়াপাড়া গ্রামর সর্বস্তরের  বাসিন্দারা, এছাড়াও রূপগঞ্জের সকল শ্রেনীর মানুষ তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!