নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

কাউন্সিলের কার্যক্রম শুরু করেছে রওশনপন্থিরা

কাউন্সিলের কার্যক্রম শুরু করেছে রওশনপন্থিরা

Facebook
WhatsApp
LinkedIn
কাউন্সিলের কার্যক্রম শুরু করেছে রওশনপন্থিরা

আগামী ৯ মার্চ দলের কাউন্সিল উপলক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টির রওশনপন্থিরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন জাপা মহাসচিব কাজী মামুনুর রশিদ।

অনুষ্ঠানে তিনি বলেন, কারবালা ষড়যন্ত্রের মতোই গেল নির্বাচনে রক্তপাতহীন ষড়যন্ত্রের মাধ্যমে জি এম কাদের নামধারী এরশাদের পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তাই কাদের-চুন্নুর মতো মীর জাফরদের আজীবনের জন্য বয়কট করতে হবে।

জাপা মহাসচিব বলেন, যতক্ষণ পর্যন্ত কাদের-চুন্নুকে উৎখাত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এরশাদের সৈনিকরা ঘরে ফিরবে না।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। কাজী মামুনুর বলেন, জি এম কাদেরের সামনে যদি একটি ন্যায়সঙ্গত দাবিও উথাপন করা হয়, তাতেও তিনি বহিষ্কারের আদেশ দেন। মনে রাখতে হবে ফিরোজ রশিদ এক দিনে সৃষ্টি হয়নি। তিনি তার অফিসে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় নির্বাচন নিয়ে কাদের-চুন্নুর আচরণের প্রতিবাদ করায়, তাকে বহিষ্কার করা হয়।

কাজী মামুন বলেন, ২৬টি আসনে আওয়ামী লীগ সভাপতি নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেন। তাহলে জি এম কাদের-চুন্নু আসন সমঝোতার কথা অস্বীকার করলেন কেন? এটা কি প্রতারণা নয়? তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং আমাদের উচিত হবে প্রতারক কাদের-চুন্নকে আজীবনের জন্য বয়কট করা।

এ সময় জাপা মহাসচিব কাজী মামুন আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বর্ধিত সভা ও ৯ মার্চের কাউন্সিল সফল করতে সিলেট বিভাগের জাতীয় পার্টির এরশাদ প্রেমিক নেতাকর্মীদের উপস্থিত থাকা আহ্বান জানান।

দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন, রাহগির আল মাহি সাদ এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!