নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের সংর্বধনা:সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং:Tnntv24
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
Next
Prev

জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24

জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24

জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে

ভূমিহীনদের প্রতিবাদ সভা

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভূমিহীনরা প্রতিবাদ সভা করেছেন।হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার (২৮আগষ্ট)
সকালে উপজেলার ‎রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি মধ্যপাড়া এলাকার সর্বজনীন পূজা মন্দিরের উঠানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া।বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ ইউনিয়নের তাঁতি দলের সভাপতি এডভোকেট শুক্কুর আলী।
‎
‎সভায় বক্তারা অভিযোগ করেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩০০ পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করার অভিযোগ রয়েছে। ভূমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। কোনো পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
‎
‎রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া বলেন, “হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কারো জায়গা-জমি জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না। ভূমি নিয়ে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করতে হবে।”
#############

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!