নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা:Tnntv24
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করবেন।Tnntv24
রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার:Tnntv24
বন্দর থানার ওসি’র দুর্নীতির প্রতিবাদ এবং সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন:Tnntv24
নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী:Tnntv24
নারায়ণগঞ্জে: জঙ্গীবাদ, উগ্রবাদ মূল উৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে- পীর আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী:Tnntv24
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা:Tnntv24
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24

রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী  সড়ক ধসে চলাচলের অনুপযোযী:Tnntv24
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী 
সড়ক ধসে চলাচলের অনুপযোযী
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্য দিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ করে অবিলম্বে সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০২২সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের স্থানে স্থানে এখন গর্তের সৃষ্টি হয়েছে। একপাশের সম্পুর্ণ অংশ জুড়ে জলাশয়। অপর পাশেও স্থানে স্থানে জলাশয় রয়েছে। পূর্ব পাশের গভীর জলাশয়ের পাড় সংলগ্ন স্থানে সড়কের মাটি সরে গিয়ে পাকা অংশ ধসে পড়ছে। এ সড়কে টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানে এলাকাবাসী আশা যাওয়া করে থাকে। কিন্তু সড়কটি ধসে পড়ায় রিক্সা, ভ্যান, অটো, প্রাইভেটকার চলাচল বন্ধ হয়ে পড়েছে। তাতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। সড়কের স্থানে স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও যেন অধিকাংশ রাস্তা ধসে গিয়েছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ না করায় ও নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করার কারণে সড়কের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণে তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
তেলিপাড়া, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি ও টানমুশরী এলাকার মানুষের দীর্ঘ পথ ঘুরে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। সড়কটি এখন সরু আইলে পরিণত হয়েছে। সড়কটি সংস্কার না করায় দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।
তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রফিক বলেন, ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগে আাছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শিগগিরিই এ সড়কের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!