নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

মামুন বাবুলের দুটি কবিতা:

মামুন বাবুলের দুটি কবিতা:

Facebook
WhatsApp
LinkedIn
মামুন বাবুলের দুটি কবিতা:

তোমার ঠোঁটে স্বর্গ

-মামুন বাবুল

তোমার ঠোঁটের মাঝে যে, স্পর্শে স্বর্গ খুঁজি
কিন্তু না, জ্বলছে তো নরকের আগুন বুঝি;
পাপের স্পর্শ আর উলঙ্গ উন্মাদিনী মাতাল
চুমু নয়, যেন কাম-বাসনার জলন্ত দাবানল!
তোমায় একবার ছুঁলে শরীর কাঁপে থরথর
মগজ বাজে স্পিকারের শব্দ, বৃষ্টি ঝরঝর;
যখন তোমার ঠোঁট, আমার ঠোঁট ছুঁয়ে দেয়
ভালোবাসা নয়, জাগে অফুরন্ত মন-বাসনা!
হৃদয়ে কম্পন আর করছ অব্যক্ত চিৎকার
যা তুমি আর ঠেকাতে পারো না আমিও না;
তুমি কাঁপছ, আর আমি দুঃসাহসী হয়ে উঠি,
চুমুর পরে চুমু, নিঃশ্বাসে-নিঃশ্বাসে হাঁসফাঁস!
হাত খোঁজে কোমর তুমি কাছে টেনে নিলে
চাহিদা শেষ না হওয়ার যুদ্ধ শুরু হয় ওষ্ঠে;
চুমুতে প্রেম নেই, কিন্তু বাসনারই তৃপ্ত রসদ
প্রেমে উন্মাদনা, আর খিদে লালসার মদদ!
পুড়ে যাওয়া এক ব্যাকুলতার ক্ষতই মোন-
দগ্ধ অনলে বারি ঢেলে বেঁচে থাকার চুম্বন;
ভুলতে পারো কিন্তু তোমায় ভুলতে পারিনি
অশ্রুজলে লেখছি আজ যত প্রেম কাহিনী!

নিরাপত্তা নেই

-মামুন বাবুল

জাগো বীর বাঙালি, জাগো
নয়তো দেশ ছেড়ে ভাগো-
দিবালোকে মানুষ করে খুন
পান্তাভাতে খাচ্ছে ওরা নুন!
মোগো শান্তির দিন এখন শেষ
পাথর মেরে প্রাণ করে নিঃশেষ
সোহাগ তোফাজ্জল উদাহরণ
চাঁদাবাজ ছাত্রদের হাতে মরণ!
ওরা হিংস্র পশু ভয়ানক দানব
ওরা শয়তানের বংশধর মানব
দল মত নির্বিশেষে চাই বিচার
নয়তো সম্মুখেই দাও আছার!
কোথায় মানবতা কই বিচার?
চারদিকে শুধুই চাঁদাবাজি
লুটতারাজ ধর্ষণ আর খুন
সাধারণ মানুষের নেই ঘুম!
কে কোথায় নিরাপদ আছে?
জানতে চাই জবাব চাই-
রাষ্ট্র নিরাপত্তা কেন কারসাজ
কখন শান্ত হবে দেশ ও সমাজ!

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!