নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে, দুর্ভোগে যাত্রী ও পথচারী:Tnntv24
কাশফুল শুধু সৌন্দর্য নয়,অনেকের  জীবিকা ওবটে:Tnntv24
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জাল দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস:Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল:Tnntv24
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত:Tnntv24

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত:Tnntv24
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া
কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ  ১৮ বছর পর উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে কলেজের মোট ৩৩ জন ভোটারের মধ্যে ২৭ জন শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ​নির্বাচনে সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অর্থ-সম্পাদক এই তিনটি প্রধান পদের প্রতিটিতেই শতভাগ ভোট পেয়ে জয় অর্জন করেছেন বিজয়ী প্যানেলের প্রার্থীরা।​ফলাফল অনুযায়ী,সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সুমা আক্তার (২৭ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তোফাজ্জল হোসেন তুষার কোনো ভোট পাননি। ​যুগ্ম-সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মিয়াজউদ্দিন তার প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান কোনো ভোট পাননি। এছাড়া অর্থ-সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জহিরুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী নাহিদুল ইসলাম কোনো ভোট পাননি।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়,তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা হলেন মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, ক্রীড়া সম্পাদক তুষার উদ্দিন এবং সদস্য শামসুল হক।
শিক্ষক পরিষদে নির্বাচিত সাধারণ সম্পাদক সুমা আক্তার বলেন, ১৮ বছর ধরে কলেজের সকল শিক্ষকের একটাই চাওয়া ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করা। সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের আগামী পথচলার মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও শিক্ষার মান উন্নয়ন করা। একটি সরকারি কলেজ হিসেবে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে লাভবান হতে পারে, সে লক্ষ্যে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। এছাড়া ক্লাসের মান বৃদ্ধি ও আমাদের নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।
​প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফায়েজ মোল্লা বলেন,অত্যন্ত অবাধ,সুন্দর,সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে মুড়াপাড়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩৪ জন ভোটের মধ্যে ২৭ জন স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। নির্বাচিত হয়েছেন সাধারন সম্পাদক পদে সুমা আক্তার, যুগ্ম সম্পাদক মিয়াজউদ্দিন,অর্থ সম্পাদক জহিরুল ইসলাম এবং তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, ক্রীড়া সম্পাদক তুষার উদ্দিন ও সদস্য শামসুল হক।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!