নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

মাসুমুজ্জামান এর কবিতা:বিন্দু বেসাতি

মাসুমুজ্জামান এর কবিতা:বিন্দু বেসাতি

Facebook
WhatsApp
LinkedIn
মাসুমুজ্জামান এর কবিতা:বিন্দু বেসাতি

মাসুমুজ্জামান এর কবিতা:বিন্দু বেসাতি

সমবয়সীদের সাথে শৈশবে খেলি নাই লাটিম ঘুরানোর খেলা,
কেউ কোন যুক্তি দিয়ে নিষেধ করে নাই
গাছের ছায়ায় ব্যস্ত সবাই ডান হাতের
সমস্ত শক্তি দিয়ে লাটিম ঘুরাতে।

রোদের দাহ করতে পারেনা কাতর
দুরন্ত লাটিম এক বিন্দুতে
জনমের দাশ হয়ে ঘুরছেই।
গতি এভাবে হয়ে থাকলো কেন্দ্র গতি
লোভের শক্তি হারালো বাহু
আনন্দের সারাংশ নেশায় আর সময়।

দাঁড়ায়ে থেকেই হাঁটু ব্যাথা, গোছায় চোখের পাতা -ঘামের জমিদারী
অবাক প্রজা আমি নেশার মতি-গতি
ফেরা হলো বাড়িতে কেবল শূন্য হাতে।

জানিনা নিটোল লাটিম কার বানানো
কোন মোহ-বাসনায় রৌদ্রে পুড়ে খেলা
মনুয়া কইলো মনে নিছক ফাঁকি
তোরে তারে ব্যস্ত রাখতে এই চালাকি
বিন্দু থেকে সরেনি লাটিম সুচের বিন্দু।

পা বাড়ালাম, হেটে যাই তীব্র স্রোতের কুল ভাঙা নদীর তীরে;
পানি আর বাতাসের গতি, স্থিরচিহ্ন
বিচ্ছিন্ন করবে বুনিয়াদি খেলায়
ভাবনার বিলাসিতা উড়বে রোদের বিছানায়।
( ২৪-০৮-২০২৫ )

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!