নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম- এর জন্মদিন আজ

বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম- এর জন্মদিন আজ

Facebook
WhatsApp
LinkedIn
বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার  ইউসুফ আলী এটম- এর জন্মদিন আজ

বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম এর জন্মদিন আজ বুধবার । ১৯৫৫ সালের ৪ জুলাই জন্মগ্রহন করেন। তিনি চাষাঢ়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় (রামকানাই স্কুল) থেকে বৃত্তিসহ পঞ্চম শ্রেণী, নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, তোলারাম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে বিএ (অনার্স) এমএ ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিক পেশায় যুক্ত। বর্তমানে তিনি দৈনিক দেশের আলো’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত। তাঁর পিতা মরহুম আলহাজ্ব সাদত আলী একজন শিক্ষক ছিলেন। নারায়ণগঞ্জে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন যারা আজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার স্ত্রী শাফায়াত বেগমও শিক্ষকতা পেশায় নিয়োজিত।

তোলারাম কলেজে পড়ার সময় তিনি বিজ্ঞান পরিষদের জিএস নির্বাচিত হন। বাকশাল গঠনের পর তার নেতৃত্বেই তোলারাম কলেজে জাতীয় ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী সংকলন ‘এ লাশ আমরা রাখব কোথায়’ প্রকাশনার সাখে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘পৃথিবীর কাছে নোটিশ’ সংকলন প্রকাশনার সাথে জড়িত থাকার অপরাধে তাকে একদিনের কারাবাসে যেতে হয়েছিলো। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ ‘চুপ’ পাঠক সমাজে সাড়া জাগিয়েছে।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!