নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন:Tnntv24
বিতর্ক প্রতিযোগিতায় এম পি কালাম —অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল।Tnntv24
সাবেক মেয়র আইভীর আইনজীবী গ্রেফতার,সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের।Tnntv24
আদালত চত্বরে জয়বাংলা স্লোগান, আইনজীবিদের প্রতিবাদ মিছিল বিএনপির নেতার হুশিয়ারী আইভীর বাড়ির একটি ইটও থাকবেনা।Tnntv24
রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে ইউএনওর তদন্ত কমিটি, প্রাথমিকভাবে সত্য প্রমাণিত:Tnntv24
রূপগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24

রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ 
৮০ হাজার টাকা ছিনতাই
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের করাটিয়া এলাকার বাসিন্দা ফ্রান্স প্রবাসী মাসুম মোল্লার কাছ থেকে জমি কেনার ২৬ লাখ ৮০ হাজার টাকা প্রকাশ্যে ছিনতাই হয়েছে। রোববার ( ১৮ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা ব্যাংকের ভুলতা শাখা থেকে ১১লাখ টাকা ও ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫লাখ ৮০হাজার টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় তিনি ছিলতাইকারীদের কবলে পড়েন। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লা ব্যাগ ভর্তি টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাদা রঙের অজ্ঞাত প্রাইভেটকারে ৩/৪জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাছুম মোল্লা মাটিতে লুটে পড়েন। পরে ছিনতাইকারীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে নরসিংদীর দিকে পালিয়ে যায়। আহত মাছুম মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় মাছুম মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লার শ্বশুর হোরগাঁও গ্রামের বাসিন্দা বরকত উল্লাহ বলেন, ক্রয় করা জমি রেজিস্ট্রি করার জন্য তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি ছিনতাইকারীরা কিভাবে জানতে পারলো তা বোধগম্য নয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ফ্রান্স প্রবাসী মাছুম মোল্লার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা লুটে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিনতাইকারীদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!