নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

স্পেনে ফিরে এসেছেন আলভেজ-নেইমাররা

স্পেনে ফিরে এসেছেন আলভেজ-নেইমাররা

Facebook
WhatsApp
LinkedIn
স্পেনে ফিরে এসেছেন আলভেজ-নেইমাররা

গ্রীষ্মের দলবদলে রেকর্ড ট্রান্সফারে স্প্যানিশ লা লিগা ছেড়ে ফরাসি লিগ ওয়ানে পাড়ি দিয়েছিলেন নেইমার। ফ্রান্স ছেড়ে আবারও স্পেনে উড়ে এসেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। তার সঙ্গে স্পেনে ফিরেছেন এক সময় বার্সেলোনার হয়ে খেলা তার জাতীয় দলের সতীর্থ দানি আলভেজ।

তবে এবার এখানকার কোনো ক্লাবে হয়ে খেলতে নয়। এসেছেন চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ শক্তিশালী রিয়ালের মুখোমুখি হচ্ছে নেইমারের ক্লাব পিএসজি। বাংলাদেশ সময় আজ রাত ১.৪৫ মিনিটে পিএসজিকে স্বাগত জানাবে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচের জন্য ইতিমধ্যেই মাদ্রিদে এসে পৌঁছেছেন নেইমার-আলভেজ-কাভানিরা।

লা লিগায় ধুঁকতে থাকলেও চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমেও দারুণ ফর্মে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন আর আজকের ম্যাচের স্বাগতিক হিসেবে তাদের ফেবারিট হিসেবে এগিয়ে রাখতে চাইবে অনেকেই।প্রতিপক্ষকে সম্মান দিচ্ছেন পিএসজি কোচ উনাই এমরিও। ময়দানী লড়াই শুরুর আগে এ প্রসঙ্গে এমরি বলেন, ‘প্রতিপক্ষের প্রতি আমাদের বেশ সম্মান রয়েছে। কোয়ার্টার ফাইনালের জন্য আমাদের সামার্থ্য যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস রয়েছে। আমাদের অগ্রগতি যাচাই করার জন্য এই ম্যাচটি দারুণ একটি সুযোগ। নেইমারের মতো তারকাকে দলে পেয়ে আমি বেশ আনন্দিত। সে আমাদের দলকে সাহায্য করার জন্য এসেছে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!