নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফখরুল জামিন পেলেও মানুষ হত্যার বিচার হতেই হবে: নানক

ফখরুল জামিন পেলেও মানুষ হত্যার বিচার হতেই হবে: নানক

Facebook
WhatsApp
LinkedIn
ফখরুল জামিন পেলেও মানুষ হত্যার বিচার হতেই হবে: নানক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেও মানুষ হত্যার বিচার হতেই হবে।
তিনি বলেন, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিন নিয়ে কোনো কথা নেই। যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে। যারা ট্রেনে ও বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে। এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করা প্রসঙ্গে নানক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খুনিদের দল। এ দলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদণ্ড প্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে। এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এ দলটির উপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহবরে নিমজ্জিত হয়েছে। সে গহবর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নাড়ী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয় গড়ে উঠতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যকুল হয়ে পরে।
এ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!