নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নিউ ভ্যালি ফ্যাশনের শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমকি সমাবেশ মিছিল

নিউ ভ্যালি ফ্যাশনের শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমকি সমাবেশ মিছিল

Facebook
WhatsApp
LinkedIn
নিউ ভ্যালি ফ্যাশনের শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমকি সমাবেশ মিছিল

পঞ্চবটি বিসিকে অবস্থিত নিউ ভ্যালি ফ্যাশনের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে। বুধবার সকাল ৯ টায় বিসিকে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। নিউ ভ্যালি ফ্যাশনের শ্রমিক সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বিসিক শাখার সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস,এম,কাদির, বিসিক শাখার নেতা শ্রমিক সাগর ও রানা ।

নেতৃবৃন্দ বলেন, বিসিকে অবস্থিত নিউ ভ্যালি ফ্যাশনে শ্রমিকদের ২ মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। ডিসেম্বর-জানুয়ারি দুই মাস যাবৎ বেতন না পেয়ে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। বাসাভাড়া দিতে না পারায় মালিক বাসা ছেড়ে দিতে বলেছে। অনেকের বাসায় ইতিমধ্যে মালিক তালা ঝুলিয়ে দিয়েছে। দোকান বাকী দিতে না পারায় দোকানদার বকাবকি করছে। শ্রমিকরা বেতন চাইতে গেলে মালিক হুমকি-ধামকি দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বিসিকে বিভা অ্যাপারেলস, অনাবিল ফ্যাশন, সরদার নিটওয়ার লিঃসহ বেশ কিছু ফ্যাক্টরিতে শ্রমিকরা ২মাস যাবৎ বেতন পাচ্ছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরসহ প্রশাসন এবং বিকেএমইএতে অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। ###

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!