দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে ।Nafiz Ashraf.Tnntv24

দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে Tnntv24.নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৪ বছর পর বিকেএমইএ নির্বাচনের আলো ফোটাতে যাচ্ছে। ওসমান পরিবার কুক্ষিগত করে রেখেছিল নীট শিল্প মালিকদের এই সংগঠনটি। তবে নির্বাচনেও যে ওসমান পরিবারের বাইরে থাকছে বিকেএমইএ তা বলা যাচ্ছে না। ওই পরিবারের ছায়া লক্ষ্য করা যায়। সে কারণেই হয়তো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দী প্যানেল […]
রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর গ্রামে অবস্থিত ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম-সম্পাদক ওবায়দুর রহমান:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম – সম্পাদক ওবায়দুর রহমান স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলা কৃষক দলের শাহ আলমকে সভাপতি ও ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) জাতীয়তাবাদী কৃষক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডাঃ শাহীন এবং সদস্য সচিব মোঃ আলম মিয়া এ কমিটি […]
বিএনপি নির্বাচনি রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।Nafiz Ashraf.Tnntv24

বিএনপি নির্বাচনি রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে Tnntv24.নিজস্ব প্রতিবেদক: বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবারও সাক্ষাৎ করবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে । দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরপরই সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া […]
বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে-প্রধান উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে-প্রধান উপদেষ্টা Tnntv24.নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে । বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]
ওপার বাংলার নেতা গর্গ চট্টোপাধ্যায় বলেছে,ড.ইউনূস কি জিনিস,মোদিও জানে।Nafiz Ashraf.Tnntv24

ওপার বাংলার নেতা গর্গ চট্টোপাধ্যায় বলেছে, ড.ইউনূস কি জিনিস,মোদিও জানে Tnntv24.অনলাইন ডেক্স: ওপার বাংলার একটি সংগঠন “বাংলারপক্ষ”র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যয় মন্তব্য করেছেন,ড. ইউনূস কী জিনিস সেটা মোদিও জানে। তিনি ভারতীয় একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে এ মন্তব্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে। তিনি বলেন, এই উপমহাদেশ ও পশ্চিমবঙ্গে একজন হিন্দু ও বাঙালি হিসেবে এতটা অসহায়বোধ […]
ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম।Nafiz Ashraf.Tnntv24

ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম Tnntv24.নিস্ব প্রতিবেদক: সন্ত্রাস দমন ত্বকী মঞ্চের আহবায়ক ও লেখক তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন,আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার নির্দেশ দাতা শামীম ওসমানসহ সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, যুক্ত করে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে জমাদিতে হবে। আমরা দেখেছি, ত্বকী হত্যার ঘাতক শামীম ওসমান […]
দেশে আসবে না শেখ হাসিনা,মানুষ ঠাঁই দেবে না। Nafiz Ashraf.Tnntv24

দেশে আসবে না শেখ হাসিনা, মানুষ ঠাঁই দেবে না Tnntv24.নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেকে দুঃস্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার আসবে ক্ষমতা কায়েম করবে। এই গডফাদাররা আবার আসবে। কোনদিনও না, এই চোরেরা কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। এই চোরদের মানুষ বাংলার মাটিতে আর ঠাঁই দিবে না। […]
নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ। Nafiz Ashraf.Tnntv24
নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে অজ্ঞাত কিশোরের মরদেহ Tnntv24:নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (বয়স আনুমানিক ১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় মরদেহটি ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে […]
রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৮এপ্রিল মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও নারায়ণগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির […]
রূপগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ, হ্যাচারী ভাঙচুর, অগ্নিসংযোগ:NAfiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ ॥ হ্যাচারী ভাঙচুর ॥ অগ্নিসংযোগ Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের মৎস্য চাষী শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। গত ৭৷ এপ্রিল সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। তাতে রুই, […]
রূপগঞ্জে আওয়ামীলীগকে পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আওয়ামী লীগকে পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ Tnnt24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনছর আলী। গত ২ এপ্রিল পূর্বাচল উপশহরের ১০নম্বর সেক্টর গোলচত্ত্বর এলাকায় আয়োজিত স্থানীয় সমাজসেবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক […]
পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা Tnntv24.নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন পহেলা বৈশাখককে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]
গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে,দুই শতাধিক সংবাদ কর্মী নিহত।Nafiz Ashraf.Tnntv24

গাজায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল সাংবাদিককে, দুই শতাধিক সংবাদ কর্মী নিহত Tnntv24.অনলাইন ডেক্স: গাজার সাংবাদিককে পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হলো, কী নৃশংস (?) গেলো দেড় বছরের আগ্রাসনে গাজায় দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরাইল। আরো একবার ইসরাইলের নৃশংসতার শিকার সংবাদকর্মীরা। রোববার (৬ এপ্রিল) খান ইউনুসে সাংবাদিকদের তাবু লক্ষ্য করে চালানো হয় বরবর হামলা। […]
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ Tnntv24.নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। বিক্ষোভ মিছিলে […]
গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো: গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো: গিয়াসউদ্দিন Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে এবং আমাদেরকে অসংখ্য মামলা দিয়ে নির্যাতন ও কষ্ট দিয়েছে। ২০০১ সালে যখন আপনাদের ভোটে নির্বাচিত হলাম তখন বীরপুরুষ শামীম ওসমান একেবারে পালিয়ে গেলেন। ৫ আগষ্টের পরও পরিবার নিয়ে পালিয়ে গেলেন। কাপুরুষত্ব […]
চুনকা পুত্র আলী রেজা রিপন মারা গেছেন। Nafiz Ashraf.Tnntv24

চুনকা পুত্র আলী রেজা রিপন মারা গেছেন! Tnntv24.নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল করেছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার […]
নারায়নগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পূনর্মিলনী ও নৌ-ভ্রমণ :Nafiz Ashraf.Tnntv24

নারায়নগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পূনর্মিলনী ও নৌ-ভ্রমণ Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (৬ এপ্রিল) সোনারগাঁ উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় বৈদ্যের বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের ট্রলার ছেড়ে মায়াদ্বীপ পৌঁছায়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের […]
শুরু হচ্ছে শেখ হাসিনাসহ পূর্বাচল প্লট পরিবারের সদস্যদের বিচার।Nafiz Ashraf.Tnntv24

শুরু হচ্ছে শেখ হাসিনাসহ পূর্বাচল প্লট পরিবারের সদস্যদের বিচার Tnntv24.অনলাইন ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের ছয় দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্ত শেষে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেসব মামলার বিচারের জন্য আদালতও যথাযথ […]
চাঁদাবাজির বিরুদ্ধে ইশরাকের জিহাদ ঘোষণা। Nafiz Ashraf.Tnntv24

Tnntv24.অনলাইন ডেক্স: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন তার ব্যক্তিগত ফেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, সকল অবৈধ স্থাপনা, চাঁদাবাজি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ চলবে। শুরু হবে ঘর থেকে, শেষ হবে ঢাকার সকল থানা/ওয়ার্ড পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ।
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় শীতলক্ষ্যার জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬এপ্রিল) ভোর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের […]

