রূপগঞ্জে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সরকারি
সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার অঙ্গিকার
Tnntv.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে একই ছাদের নিচে সরকারি দফতরের বিভাগীয় সকল সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ওয়ানস্টপ সার্ভিস কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৪আগষ্ট দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলালউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি হিরন মাস্টার প্রমুখ।
সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ওয়ানস্টপ সার্ভিসে ব্যাপক সারা পড়েছে। এখন থেকে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় জনগণের কাছে একই ছাদের নিচে সকল সেবা পৌঁছে দেওয়া হবে।
পরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন পরিষদ সেবাগ্রহীতাদের মধ্যে ওয়ানস্টপ সার্ভিসে সেবা প্রদান করা হয়।








