নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।Tnntv24
স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে  আলপনা, পরিচ্ছন্নতা:Tnntv24
রূপগঞ্জ খোদ ইউএনও দপ্তরেই ভুয়া সনদে চাকরির অভিযোগ, তদন্তের আশ্বাস:Tnntv24
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের আনন্দ র‍্যালি। Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়ক ডেমরা সেতুর মেরামত কাজ দুইদিন বন্ধ, যানজটের আশংকা:Tnntv24 
রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা।Tnntv24
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলে কুপিয়ে হত্যা মামলায় হারেজ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত:Tnntv24
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে  বিনাশ্রম কারাদণ্ড:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত।Tnntv24

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত।Tnntv24
রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের
হামলায় সৌদি প্রবাসী নিহত
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী মাছুম মিয়া(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত ৩০মার্চ সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের টাওরা গ্রামের মাছুম মিয়া ও একই এলাকার রাজু মিয়া সৌদি প্রবাসী। সৌদি আরবে অবস্থানকালে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঈদ-উল-ফিতর উপলক্ষে তারা দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের পর আয়োজিত এক গ্রাম্যসালিশ বৈঠকে রাজু মিয়া ৮ হাজার মাছুম মিয়াকে প্রদান করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে রাজু মিয়া অসন্তুষ্টি হয়ে মাছুম মিয়ার নিকট থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
এ ঘটনায় গত ৩০মার্চ সোমবার রাতে মাছুম মিয়া ও তার বন্ধু রমজান হোসেন মোটরসাইকেলে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে প্রথমে বাঁশ দিয়ে তাদের আঘাত করে। পরে মাছুম মিয়া মাটিতে লুটে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা উপর্যপুরি কুপিয়ে জখম করে। রমজান হোসেনকেও কুপিয়ে জখম করে । একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মুত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!