নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় ট্রলার ডুবিতে এক নারীর মরদেহ উদ্ধার,স্বামী সন্তানসহ নিখোঁজ ৪ :Tnntv24
রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার:Tnntv24
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ।Tnntv24
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে জবাই করতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা।Tnntv24
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
Next
Prev

পুলিশের কারা গোপালগঞ্জের বাসিন্দা, তালিকা চাইলেন বিএনপির এমপি:Tnntv24

পুলিশের কারা গোপালগঞ্জের বাসিন্দা, তালিকা চাইলেন বিএনপির এমপি:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পুলিশের কারা গোপালগঞ্জের বাসিন্দা, তালিকা চাইলেন বিএনপির এমপি:Tnntv24

পুলিশের কারা গোপালগঞ্জের বাসিন্দা,

তালিকা চাইলেন বিএনপির এমপি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখার সময় তিনি জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে এ তালিকা চান।
তার ভাষ্য, ‘গোপালী’ (গোপালগঞ্জের বাসিন্দা) নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।

আজহারুল ইসলাম মান্নান বলেন,একটা কথা বলতে গেলে এসপি সাহেবের উপরে পড়ে, তবুও আমি বলি। স্বরাষ্ট্র মন্ত্রীর কাছেও বলবো এই কথাটা, আজ আমি যাইতেছি ঢাকা। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়ে ভরে দিয়েছিল প্রশাসন। এখনো আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে।”
আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না,” যোগ করেন তিনি।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে এ সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিও উপস্থিত ছিলেন।
ডিসি-এসপির কাছে তালিকা চেয়ে সংসদ সদস্য বলেন,এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কেডা আছে, এইটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।”

আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নদীপথে চাঁদাবাজির জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন,মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কেমনে দেয় জানি না। এইটার সঙ্গে বিআইডব্লিউটিএ’র অফিসাররাও জড়িত।”

নিজের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের অভিযুক্ত করে তিনি আরও বলেন,সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ। আওয়ামী লীগের আমলে এইসব অবৈধ গ্যাস সংযোগ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেওয়া হইছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেওয়া হয় তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কইমা গেছে।”

আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার থানায় অর্ডার দিয়া দিছি- যারা তিতাস গ্যাসের অফিসার যাইবো তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে,” বলেন এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!