নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে, দুর্ভোগে যাত্রী ও পথচারী:Tnntv24
কাশফুল শুধু সৌন্দর্য নয়,অনেকের  জীবিকা ওবটে:Tnntv24
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জাল দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
দেশি মাছের ‘আঁতুড়ঘর’ রূপগঞ্জের বিলে এখন কচুরিপানা, বালু ভরাট করে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস:Tnntv24
রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল:Tnntv24
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনসহ ১১৯ জন গ্রেফতার করেছে পুলিশ।Tnntv24
Next
Prev

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের গণঅনশন:Tnntv24

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের গণঅনশন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের গণঅনশন:Tnntv24

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ

নাগরিক অধিকার ফোরামের গণঅনশন

Tnntv.নিজস্ব প্রতিবেদক:

প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও ইতিমধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহারের দাবিতে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেছে।
গণঅনশনে সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। স্ল্যাবের নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রিপেইড মিটার বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম বলেন, পাড়া-মহল্লায় প্রিপেইড মিটার স্থাপনের জন্য এলে তা প্রতিহত করা হবে। ইতিমধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহার করে আগের মিটার বহাল রাখার দাবি জানান বক্তারা।
পরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম গণঅনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রিপেইড মিটার নিয়ে তিনিও ভুক্তভোগী। আন্দোলনকারীদের দাবির বিষয়টি সরকারের কাছে ও জাতীয় সংসদে তুলে ধরবেন। চলতি সংসদ অধিবেশনেই বিষয়টি উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান তিনি। আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যায় বলে জানিয়ে তিনি আন্দোলন এখন আর না করার আহ্বান জানান।
সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আশ্বাস দিয়ে পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!