নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু,চালক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, ১০লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24
রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের  কমিটি গঠন:Tnntv24 
যৌথ বাহিনীর অভিযানে: রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি অমিমুল হাসান সাদ গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে যৌথ বাহিনী এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন:Tnntv24
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
Next
Prev

মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24

মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া,পাঁচ রাউন্ড গুলিভর্তি  পিস্তলসহ গ্রেফতার-চার:Tnntv24
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, পাঁচ রাউন্ড গুলিভর্তি
 পিস্তলসহ গ্রেফতার-চার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুত্তা শ্রাবণ গ্রুপ ও নবী হোসেন  গ্রুপের সংঘর্ষ এবং অস্ত্রের মহড়ার ঘটনায় একটি পাঁচ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (৪ সেপ্টেম্বর)  সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে  অস্ত্রসহ নবী হোসেন গ্রুপের ওই চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, ওসি (তদন্ত) মোক্তার হোসেন প্রমুখ। গ্রেফতারকৃতরা হচ্ছে নবী হোসেন গ্রুপের নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)। তাদের সকলের বাড়ি তারাবো এলাকায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পরই তারা নানা ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।  তারা এলাকায় আতঙ্কে সৃষ্টি করে। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়া সহ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নবী হোসেন গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!