রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের
মৃত্যু, চালক গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় শুক্রবার (৪সেপ্টেম্বর) ট্রাক চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছে। নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার জরু মিয়ার ছেলে। এই ঘটনায় চালক ইয়াকুব হোসেনকে ট্রাকসহ গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরিতে মালামাল লোড আনলোডের কাজ করতেন। ট্রাক চালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকায় গোডাউনে যাচ্ছিলেন। এ সময় ট্রাক চালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন। ওই সময় মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘাতক ট্রাক আটত ও চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








