রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট
পাবলিক স্কুলে ফ্রি চিকিৎসা সেবা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী পূর্বাচলের জলসিড়িতে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ আয়োজন করা হয়।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে এ চিকিৎসা প্রদান করেন।চিকিৎসা সেবা পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত খুশি হয়েছে এবং এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে ।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব:) বলেন, চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার। মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো চিকিৎসা সেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের অনেক অঞ্চলে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য ভালো চিকিৎসাসেবা পাওয়া এখনো অনেক কঠিন।
আমরা চাই, শিক্ষার্থী ও অভিভাবকরা যেন একই ছাদের নিচে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পান। এখানে মেডিসিন, গাইনি এবং শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে।








