নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রনি ও আলমগীরের সহযোগীতায় ক্রীড়া সামগ্রী পেলো স্কুলের ফুটবল খেলোয়াররা।Tnntv24
রূপগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ  পিতা-পুত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে চারারগোপ এলাকার কাজ পরিদর্শন করলেন-এমপি ও সিটি প্রশাসক।Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত:Tnntv24
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।   শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া।

মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মোতাহার হোসেন, যুবদল নেতা  কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু,  উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ৬মাসে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা খ্যাতে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলায় ইতিমধ্যে রূপগঞ্জে ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে।
বক্তারা আরও বলেন, রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করা হবে। সাংসদ দিপু ভুঁইয়ার নির্দেশনায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এর আগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!