নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।Tnntv24
স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে  আলপনা, পরিচ্ছন্নতা:Tnntv24
রূপগঞ্জ খোদ ইউএনও দপ্তরেই ভুয়া সনদে চাকরির অভিযোগ, তদন্তের আশ্বাস:Tnntv24
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের আনন্দ র‍্যালি। Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়ক ডেমরা সেতুর মেরামত কাজ দুইদিন বন্ধ, যানজটের আশংকা:Tnntv24 
রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা।Tnntv24
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলে কুপিয়ে হত্যা মামলায় হারেজ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত:Tnntv24
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে  বিনাশ্রম কারাদণ্ড:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার  শাকিল গ্রেপ্তার:Tnntv24
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূটার
 শাকিল গ্রেপ্তার
 Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে বুলেট শাকিল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শাকিল তারাব , বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে।  শাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় শা

কিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাহিরে থেকে শাকিল তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। তুচ্ছ ঘটনাতেও শাকিল ও তার বাহিনীর সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!