নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ  প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার  ঘটনায় যুবক গ্রেফতার :Tnntv24
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন :Tnntv24
রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে, দুর্ভোগে যাত্রী ও পথচারী:Tnntv24
কাশফুল শুধু সৌন্দর্য নয়,অনেকের  জীবিকা ওবটে:Tnntv24
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জাল দলিল করে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে  চার শ্রমিক আহত:Tnntv24
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:Tnntv24
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার:Tnntv24

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা

ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেফতার

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় সোমবার ( ১২অক্টোবর) ভোরে রাজন মিয়া(২৬) নামের এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া(২২) এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া(২৪)।

পুলিশ জানায়, কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজন মিয়ার অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে তারা চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!