নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।Tnntv24
স্বপ্নের রূপগঞ্জ গড়তে মহাসড়কে  আলপনা, পরিচ্ছন্নতা:Tnntv24
রূপগঞ্জ খোদ ইউএনও দপ্তরেই ভুয়া সনদে চাকরির অভিযোগ, তদন্তের আশ্বাস:Tnntv24
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের আনন্দ র‍্যালি। Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়ক ডেমরা সেতুর মেরামত কাজ দুইদিন বন্ধ, যানজটের আশংকা:Tnntv24 
রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা।Tnntv24
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আখ ক্ষেত ভাংচুরের ঘটনায়৷ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলে কুপিয়ে হত্যা মামলায় হারেজ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত:Tnntv24
ঢাল-তলোয়ার ছাড়া রাতে হকার উচ্ছেদ অভিযান:আর অমনি হকারদের রোষানলে প্রশাসক সাকাওয়াতকে:Tnntv24
রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে  বিনাশ্রম কারাদণ্ড:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24

রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত।Tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি
সংঘর্ষে তিন বন্ধু নিহত
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ৩০০ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনবন্ধু নিহত  হয়েছে।
গত ২২অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাঞ্চনগামী অজ্ঞাত ট্রাক ও বাঘবেরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬) ও দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ও বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র  ইয়ামিন (১৫)। আহত  শ্রাবণ মিয়া (১৯) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে মারা গেছেন। সে রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে। শ্রাবণ মিয়া  রূপগঞ্জের বাঘবের সিডিমার্কেট এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় পড়ে। তারা তিন বন্ধু মিলে পূর্বাচলে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। শ্রাবণ মিয়া এবারের এসএসসি পরীক্ষায় পাস করে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিলো।
কাঞ্চন হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তাঁরা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু ইয়ামিন ও রুদ্র মিয়া নিহত হয়। এ সময় তাদের অপর বন্ধু  শ্রাবণ মিয়া আহত হয়। আজ ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!