নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ফতুল্লায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

ফতুল্লায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকায় রাজু(১৭) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অটোরিক্সা চালক রাজু ফতুল্লা মডেল থানার লালপুর পৌষা পুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া। মৃত মোক্তার আহম্মদের ছেলে।

পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া ) হাসপাতালে পাঠানো হয়েছে।

অটোরিক্সা গ্যারেজ মালিক বাবুল জানায়,মঙ্গলবার রাতের প্রথম তারাবি নামাজের পর রাত ১০টার দিকে রাজু গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। বুধবার সকাল বেলা গ্যারজে ফিরে আসার কথা থাকলেও সে আর ফিরে আসেনি। পরবরর্তীতে সারাদিন ফিরে না আসায় রাতে থানায় গেলে পরদিন সকালে থানায় গিয়ে সাধারণ ডায়েরী করার পরামর্শ দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে জানা যায় যে,পিলকুনী কবরস্থানের পাশে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে নিহত রাজুর লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান,ধারণা করা হচ্ছে ছিনতাইরকারীরা রাজুকে হত্যা করে তার মিশুক ছিনতাই করে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে। লাশে পচন ধরায় কিভাবে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছেনা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে। ছিনতাই হওয়া মিশুক উদ্ধারসহ ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে পুলিশ দাবি করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!