নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি এলাকায় আর কে গ্রুপএর রফতানিমুখী পোশাক কারখানার বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করেছ শ্রমিকরা। বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) সকালে কাজে যোগ দিতে গিয়ে গেটে ঝুলানো শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। তারপর পোশাক কারখানার সামনে নারারায়ণগঞ্জ-আদমজী মূল সড়কে অবস্থান নেয়।
সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। পাওনা পরিশোধ না করে রমজানের শুরুতে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ক্ষোভ প্রকাস করেছে শ্রমিকরা।
শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের পাওনা বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২ টার পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আরকে গ্রুপের কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তারা কেউ সারা দেননি।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আরনকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।








