একটি চক্র বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে মজুদ করে
কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার জন্য আটা-ময়দা দাম বাড়িয়ে
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
একটি চক্র বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার জন্য আটা-ময়দা দাম বাড়িয়ে দিয়েছে। এমন অভিযোগ করলেন
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ। শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জে একটি কনভেনশন সেন্টারে অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে নব-নির্বাচিত সভাপতি নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ -সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলী সহ সংগঠনের সকলকে সম্মাননা প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারী সহ সংগঠনের সদস্যরা।
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, বর্তমানে একটি চক্র বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার জন্য আটা-ময়দা দাম বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী,স্থানীয় প্রশাসনের কাছে ব্যবসায়ীদের দাবি চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার। নতুন এ কমিটির নেতৃত্বে ব্যবসা আরো গতিশীল হবে এমনটাই প্রত্যাশা সবার।








