নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সোনারগাঁয়ের বারদী এলাকার অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ:Tnntv24
পুলিশের কারা গোপালগঞ্জের বাসিন্দা, তালিকা চাইলেন বিএনপির এমপি:Tnntv24
রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন:Tnntv24
একটি চক্র বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার জন্য আটা-ময়দা দাম বাড়িয়ে:Tnntv24
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির।Tnntv24
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে  হামলা ভাংচুর, ২০লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে র‍্যালী: যাদের রক্তের বিনিময়ে ২৪ পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব -এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Tnntv24
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির।Tnntv24

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির।Tnntv24

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের
সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ৫ এমপির

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয়  আসনের সংসদ সদস্যরা। ৫ এমপি মিলে
চেষ্টা করবো নারায়ণগঞ্জকে মেটোপলিটন সিটি, ঢাকার মেট্রোরেলের সাথে সংযুক্ত করতে। নারায়ণগঞ্জের যে কোন সমস্যা সমাধানে এক সাথে কাজ করবো।
ব্যবসায়ীরা হাল না ধরলে দেশ এগুবেনা। সবদিক দিয়েই রাজধানী ঢাকার পরেই নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জ কেন পিছিয়ে থাকবো। এদিকে নারায়ণগঞ্জের
পাচঁ এমপির মধ্যে থেকে একজনকে মন্ত্রীত্ব দেয়ার দাবি তুলেন ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের ৫টি আসনের সংসদ সদস্যদের সঙ্গে
চেম্বারের পরিচালনা পর্ষদের সৌজন্য  সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি অ্যাডভোকেট
আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবির
পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুযুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ আরো অনেকে।

সভায় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের আমরা সকল এমপি
একসঙ্গে কাজ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। সমস্যা হলো অনেক শিল্প কারখানার মালিকরা রয়েছেন যারা চেম্বারের সদস্য হতে চাননা। কিন্তু দেখা
যায় এক ছাতার নিচে না থাকলে অনেক সমস্যার সমাধানও করা যায়না। এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব সময় আপনোদের পরামর্শের মাধ্যমে ব্যবসায়ীরা
এগিয়ে যেতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। আপনাদের পরামর্শে এখনও যেমন চলছি ভবিষ্যতেও চলবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!