নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় ট্রলার ডুবিতে এক নারীর মরদেহ উদ্ধার,স্বামী সন্তানসহ নিখোঁজ ৪ :Tnntv24
রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার:Tnntv24
ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে- যুবও ক্রিড়া সচিব মাহবুব উল আলম।Tnntv24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ।Tnntv24
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণও তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে জবাই করতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা।Tnntv24
বিএনপি ক্ষমতায় আসার পর আগের মতোই দেশে খুন, সন্ত্রাস, অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকান্ড চলছে;-রেজাউল করীম।Tnntv24
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান:Tnntv24
বাবার লাইসেন্স ব্যবহার করে রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অর্থ লোপাট অভিযোগে অভিযান দুদকের।Tnntv24
Next
Prev

সোনারগাঁয়ের বারদী এলাকার অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ:Tnntv24

সোনারগাঁয়ের বারদী এলাকার অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁয়ের বারদী এলাকার অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ:Tnntv24

সোনারগাঁয়ের বারদী এলাকার
অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার
দুই আসামীকে গ্রেফতার করেছে
পুলিশ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
(পিবিআই)। অটোরিক্সা ছিনতাইকারি চক্রের সদস্যরা যাত্রীবেশে ওয়ালি উল্লাহর অটো রিক্সা ভাড়া করে । পরে আড়াইহাজার উপজেলার ধ্রুপদী নির্জন এলাকায়
অটোচালক ওয়ালি উল্লাকে হত্যা করে লাশ পাশের ডোবায় ফেলে দিয়ে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়।

বোরবার দুপুরে নগরীর সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই অফিসে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ জুলাই সোনারগাঁয়ের বারদী এলাকার হারুনুর রশিদের ছেলে অটো চালক ওয়ালি উল্লাকে যাত্রীবেশে আড়াইহাজার যাওয়ার জন্য ভাড়া
নেয় যাত্রী। কিন্ত রাতে বাসায় না ফেরায় পরের দিন ওয়ালি উল্লাহ বাবা সোনারগাঁ থানায় জিডি করেন। ওই দিনই নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধ্রুপদী
এলাকায় ওয়ালি উল্লাহ লাশ পেলে পরিবারের লোকজন গিয়ে সনাক্ত করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই।
পরে মামলার তদন্তভার পায় । ঘটনার দিনের আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষন, তথ্যপ্রযুক্তি সহাযতায় অটো ভাড়া নেয়া দুই যাত্রীকে
চিহৃত করে। পরে ৩ আগষ্ট সোনারগাঁয়ের বারদী আলমদী এলাকার আব্দুল লতিফ ছেলে আওলাদ হোসেনকে (২৬) গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর যাত্রী
মো: শাহিন (৩১) গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত পাচঁ দিনের রিমান্ড
মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে শাহিন অটো ছিনতাইয়ের উদ্দ্যোশে যাত্রী বেশে ভাড়া নিয়ে অটো ছিনতাইয়ের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি
প্রদান করে। পুলিশ জানায়, এই ছিনতাইকারি চক্রের সাথে ছয় থেকে সাতজন জড়িত। হত্যাবকান্ডে সাথে সরাসরি জড়িত আরো কয়েকজনরে নাম পাওয়া গেছে। তাদের আইনের আওতায়
আনার চেষ্টা করছে। পুলিশ ছিণতাইকৃত অটোরিক্সাটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করে এবং আসামী শাহিনের বাড়ি থেকে নিহতের মোবাইল ফোন সিমি উদ্ধার করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!