নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
বন্দরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাচঁ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনিকে গ্রেফতার:Tnntv24.
মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে: মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী:Tnntv24
রূপগঞ্জের হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে ৩৩বর্ষপূর্তিতে  শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব:Tnntv24
সন্ত্রাস নৈরাজ্য ও হত্যা সংঘটিত করার জন্যই আওয়ামী লীগের জন্ম-বললেন টিপু।Tnntv24
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন  ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত :Tnntv24
রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের  প্রতিবাদে বিএনপির মিছিল:Tnntv24
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা:Tnntv24
রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত:Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় ট্রলার ডুবিতে এক নারীর মরদেহ উদ্ধার,স্বামী সন্তানসহ নিখোঁজ ৪ :Tnntv24
রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে ৩৩বর্ষপূর্তিতে  শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব:Tnntv24

রূপগঞ্জের হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে ৩৩বর্ষপূর্তিতে  শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে ৩৩বর্ষপূর্তিতে  শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব:Tnntv24
রূপগঞ্জের হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে
৩৩বর্ষপূর্তিতে  শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ৩৩বর্ষপূর্তিতে পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৬ সেপ্টেম্বর)
প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে অনেকের মধ্যেই দেখা যায় আবেগ ও আনন্দের মিশ্র অনুভূতি।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন সূচনা বক্তব্য দেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যেসব প্রতিষ্ঠাতা শিক্ষক ও ব্যক্তির সৎ, মহৎ ও দূরদর্শী উদ্যোগ জড়িয়ে রয়েছে, অনুষ্ঠানে তাদের উপস্থিতি পুনর্মিলনীকে করে তোলে আরও আবেগঘন ও প্রাণবন্ত। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের সঙ্গে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। একসময় বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই প্রাঙ্গণে নিয়মিত ক্লাস করতেন, তারাই আবার বহু বছর পর একই মঞ্চে ফিরে এসে স্মৃতির পাতাকে যেন নতুন করে জীবন্ত করে তোলেন।
আয়োজকরা বলেন, একটি বিদ্যালয়ের ৩৩বর্ষপূর্তি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয় এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর শৈশব, কৈশোর, শিক্ষা, বন্ধুত্ব ও জীবনের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিকে ধারণ করা এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!