নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সোনারগাঁয়ে ট্রাক উল্টে মহাসড়কে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা। Tnntv24
ফতুল্লার বাড়ি-ঘরে হামলা ভাংচুর,মোবাইলে ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা:Tnntv24
নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই:Tnntv24
সাবেক মেয়র সাঈদ খোকনকে হত্যা মামরায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।Tnntv24
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল:Tnntv24
জমিয়ত নেতা ফেরদৌস মারধরের শিকার,অভিযোগের তীর ছাত্রদলের বিরুদ্ধে।Tnntv24
নারায়ণগঞ্জের মাসদাইরে বিএনপি’র অফিসে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা,গ্রেপ্তার ৫।Tnntv24
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার:Tnntv24
Next
Prev

ফতুল্লার বাড়ি-ঘরে হামলা ভাংচুর,মোবাইলে ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা:Tnntv24

ফতুল্লার বাড়ি-ঘরে হামলা ভাংচুর,মোবাইলে ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লার বাড়ি-ঘরে হামলা ভাংচুর,মোবাইলে ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা:Tnntv24

ফতুল্লার বাড়ি-ঘরে হামলা ভাংচুর,মোবাইলে ভিডিও
ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাড়িতে হামলা,লুটপাট ও ভাংচূরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হলো আবু ইউসুফ নামে ২৫ বছর বয়সী এক যুবক। মঙ্গলবার রাতে
নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে,পুর্ববিরোধের জের ধরে রাত ৮টায় কৃষকদল নেতার সমর্থকরা এক জমি ব্যবসায়ী বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। রাত রারোটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আবু ইউসুফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সাথে জমি কেনা-কেচা ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু সাথে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে চলতি বছরের ২০ জুন দেলোয়ার হোসেনকে অপহরণ করে জুয়েল আরমান তার লোকজন। এ ঘটনায় দেলোয়ার হোসেন দেলুর ছেলে জুয়েল হওলাদার বাদি হয়ে কোটে একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে আদালত কৃষকদল নেতা
জুয়েল আরমানসহ অন্য আসামীদের বিরুদ্ধে ওয়ারেট ইসু করে। ওই মামলায় গত মঙ্গলবার (১৭নভেম্বর) কৃষকদল নেতা জুয়েল আরমান আদারতে হাজির হয়ে জামিন নেয় । কোর্টের সামনে রাস্তায় মামলার বাদি জুয়েল হাওলাদারকে পেয়ে জুয়েল আরমান ও তার সহযোাগিরা তাকে মারধর করে। পরে আশেপাশের লোকজন ও জয়েল হওলাদারের আত্নীয় স্বজনরা জুয়েল
আরমানকে পাল্টা মরধর করে আহত করে। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জুয়েল আরমানের সমর্থক ও সহযোগিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অপহরণ মামলার বাদি জুয়েল হাওলাদারের তক্কার মাঠের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, টিভি ফ্রিজ, দরজা জানালাসহ বিভিন্ন সামগ্রী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করে জুয়েল হওলাদারের বাবা দেলোয়ার হোসন। তিনি অভিযোগ করেন, জমি বেচাকেনা ব্যবসা করার কারনে জুয়েল আরমান আমার কাছে ১০ লাখ টাকা চাদাঁদাবি করে। তাদের দাবিকৃত টাকা না
দেয়ার আমাকে বৈষম্যবিরোধী দুটি মামলায় আসামী করা হয়েছে। তিনি নিজেকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করেন।

নিহত আবু ইউসুফের স্ত্রী সাত মাসের অন্ত:সত্বা নাহিদা ইউসুফ জানান. আবু ইউসুফ একটি ডায়িং করাখানার গাড়ি চালক। তক্কার মাঠ এলাকায় দুই রুমে একটি বাসা নিয়ে ভাড়া থাকেন। স্বামী আবু
ইউসুফ মঙ্গলবারদিন ডিউটি শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসনে। রাত আটটার দিকে বাসা থেকে বের হয় । পরে একজন টেলিফোনে জানান, তার স্বামীকে কে বা কারা কুপিয়েছে। পরে জানতে পারেন জমি ব্যবসায়ীর বাড়িতে একদল লোক হামলা চালিয়ে ভাংচুর করছিলো। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার করনে তাকে কুপিয়েছে। পরে তাকে
উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু ইউসুফ। নিহত আবু
ইউসুফের বাড়ি চাদঁপুর জেলা শাহরাস্তি থানা এলাকায়। তার বাবার নাম মফিজুর রহমান। আট মাস আগে আবু ইউসুফ নাহিদাকে বিয়ে করে। তিনি স্বামীর হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

পুলিশ জানান, কৃষকদল নেতা জুয়েল আরমানের সাথে জমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর বিরোধ নিয়ে আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় ওয়ারেন্ট হলে জুয়েল আরমান দেলোয়ার হোসেন দেলুর ছেলে মামলার বাদি জুয়েল হওদারকে কোটে মরধর করে।পরে জুয়েল আরমানকে পাল্টা মারধর করা হয়। এরই জের ধরে জুয়েল আরমানের লোকজন দেলুর বাড়িতে হামলা
ভাংচুর চালানো সময় পাশের বাড়ির ভাড়াটিয়া আবু ইউসুফ মোবাইল ফোনে ভিডিও ধারন করতে থাকে। এসময় ভাংচুরে আসা একজন তাকে
ধাারালো অস্ত্র দিয়ে উপযুপুরি আঘাত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিষযটি পুলিশ তদন্ত করছে। আসামীদের সানাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!