সোনারগাঁয়ে ট্রাক উল্টে মহাসড়কে ৮
কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
Tnntv24.সোনারগাঁ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়ে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার সময়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর হতে প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যান। এতে যানবাহনের ধীরগতি হয়ে ধীরে ধীরে প্রায় ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে যাতায়াতকারী মানুষ এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
কাউসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি মেঘনা যাবার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘটনা যানজট আটক পরেছিলাম। একপর্যায়ে গাড়ি নেমে পূনরায় ফিরে এসেছি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাক উল্টে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। গাছগুলো লেবার দিয়ে সরানো হয়েছে। উল্টে যাওয়া ট্র্যাক্টরি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার কারণে চট্টগ্রাম মুখি লেনে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বর্তমানে কোন যানজট নেই।








