ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাস ভাড়া ৪৫ টাকা এবং এসি বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি

Tnntv24. নিজস্ব প্রতিবেদক: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ননএসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভাড়া কার্যকর করার জন্য তাগিদ দেন […]
রূপগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি ,১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট-আহত ৩

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের ৫৮ নম্বর বাড়িতে গত ২সেপ্টেম্বর সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এলাকাবাসী জানায়, ১০/১২ সদস্যের একদল ডাকাত ছুরি, রামদা, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে […]
গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার তারাবো পৌরসভার বরাবো বাসস্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বরাবো বাজার ব্যবসায়ী মোঃ হযরত আলী। সভায় বক্তব্য […]
নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যালি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমলাপাড়া পঞ্চায়েত কমিটির আয়োজনে শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে মঙ্গলবার দুপুরে শহরের আমলাপাড়া গার্লস স্কুলের মোড় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে অংশ নেয় স্থানীয় পঞ্চায়েত কমিটি, বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ। […]
পুলিশের সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মামলা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মামলা করেছেন এক বিএনপি নেতা। সোমবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আগামী ১০ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মামলার বিবাদী সাবেক পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে […]
মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, যে কেউ মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধে […]
অচল নারায়ণগঞ্জ সচল করো’ অঙ্গিকার নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: যানযটের কারণে প্রায় অচল নারায়ণগঞ্জ শহরকে সচল করার লক্ষ্যে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এরই ধারবাহিকতায় রোববার (১ সেপ্টেম্বর) থেকে শহরের বিভিন্ন অবৈধ স্ট্যান্ড অপসারণ, রোড পারমিট ও ফিডনেস বিহীন গাড়ি চলাচল রোধ করার কার্যক্রম শুরু করেছে তারা। বিভিন্ন অবৈধ স্ট্যান্ডে গিয়ে পরিবহন চালকদের সাথে কথা বলে, তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। বৈষম্য বিরোধী […]
গাজী টায়ারে আগুন ঘটনায় গণশুনানি: প্রথম দিনে নিখোঁজ ৮০ জনের তালিকা কুড়িয়ে পাওয়া হাড় নিয়ে গেছে স্বজনরা

Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় রবিবার (১ সেপ্টেম্বর) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নিখোঁজ ৮০জনের আত্মীয়-স্বজনের বক্তব্য নেয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় আট সদস্যের তদন্ত কমিটির সামনে গাজী টায়ার কারখানা এলাকায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি শেষ হয় দুপুর দুইটায়। নিখোঁজদের আত্মীয়-স্বজনরা স্ব-শরীরে উপস্থিত হয়ে তালিকা তৈরিতে নাম, ঠিকানা, কর্ম, বয়স, পারিবারিক […]
রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গত ৩১আগষ্ট শনিবার রাতে পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টস শ্রমিক মোঃ জিহাদকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৭নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া। নিহত জিহাদের মা রিনা বেগম জানান, […]
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো দুই হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ডে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক ও বাবুল মিয়াকে গুলি ও কুপিয়ে হত্যার মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে নারায়ণগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এর আদালতে পুলিশ […]
শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,বিক্ষোভ, দীর্ঘ যানজট

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা: বেতন বৈষম্য, কর্মঘন্টা নির্ধারণ, চাকুরি স্থায়ীকরণ, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১৯ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরাবো এলাকায় অবরোধ করা হয়। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর কর্মর্কতা, কর্মচারী ও শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। ঢাকা-সিলেট মহাসড়কের বরাবো এলাকায় শ্রমিকরা প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক নেতা জনি […]
ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে কারাগারে পাঠিয়েছে আদালত। ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরির্দশক আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত […]
বক্তব্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের বিরুদ্ধে বিক্ষোভ-ঝাড়ু মিছিল

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে রূপগঞ্জ উপজেলার চনপাড়াবাসী। কাজী মনিরের এক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টার পর চনপাড়া জনকষ্যাণ স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে রূপগঞ্জ-কালীগঞ্জ- ডেমরা সড়কে ঝাড়ুমিছিল করে বিক্ষোভকারীরা। রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় […]
ছাত্রলীগের হাতে খুন হওয়া জিসানের পরিবারের পাশে রূপগঞ্জের ওয়ান ফ্যামেলি

Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতাঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নিহত কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কুরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়। […]
ত্বকী হত্যার বিচার হবে কি ?

Tnntv24. নাফিজ আশরাফ: ত্বকী হত্যার বিচার হবে কি ? এমন প্রশ্ন এখন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী কিশোর ত্বকী হত্যা মামলার তদন্তে উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপর তৎকালীন সরকার প্রধানের নির্দেশে তদন্ত কার্যক্রম বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব। তারপর আদালতের কাছে ৭০ বার সময় চেয়েও তদন্ত শেষ করতে পারেনি র্যাব। […]
রূপগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপির নেতাকর্মীদের নাম অব্যাহতির দাবি

Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি করা হয়েছে। বুধবার(২৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন […]
গাজী টায়ারের ভবন ঝুঁকিপূর্ণ থাকায় বুধবারও নিখোঁজের অনুসন্ধান করা হয়নি

Tnntv24. নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারসের আগুন পুরোপুরি নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ৷ তবে, ভবনে এখনো উত্তাপ থাকায় পানি দিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা ৷ এদিকে, ভবনের অবস্থা নাজুক থাকায় ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া ভেতরে ঢুকে তল্লাশি করা যাচ্ছে না। তাই হতাহতের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না বলে জানান […]
গাজী টায়ারে আগুনের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

Tnntv24;নাফিজ আশরাফ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুন দেয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে ৮ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। তিনি বলেন, ‘তদন্ত কমিটিতে গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের […]
গাজী টায়ার কারখানার আগুন ৩২ ঘন্টা পর নেভানো সম্ভব হয়েছে, জায়গায় জায়গায় ধোয়া

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩২ ঘন্টা পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাজী টায়ার কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ৷ বিক্ষিপ্ত অবস্থায় জায়গায় জায়গায় আগুনের ফুলকি থেকে সারা দিনই ধোয়া উঠছে। দিন ব্যাপী সেই ধোয়ায় পানি দেবার কাজই করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা৷ […]
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

Tnntv24. নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। এর আগে, প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর […]
রূপগঞ্জে গাজী টায়ার্সে ভয়াবহ আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি

Tnntv24.নাফিজ আশরাফ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একশ’ সত্তরজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের বেশিরভাগ লুটপাটকারি ও কিছু প্রতিষ্ঠানের শ্রমিক বলে জানা গেছে। বিশ ঘন্টা পরেও আগুন নেভেনি। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার্স। রোববার দিবাগত রাত নয়টায় লাগা আগুন সোমবার বিকেল […]

