এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে একজন অরাজনৈতিক
ব্যাক্তিকে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি সরকার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে একজন অরাজনৈতিক ব্যাক্তিকে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি সরকার। অরাজনৈতিক ব্যক্তি ফজলুল হক রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (২ আগস্ট) তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাইয়ের অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এফবিসিসিআইর প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ফজলুল হক বলেন, “১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে সরকার যে দায়িত্ব দিয়েছে, সেটি পালন করতে যথাযথ চেষ্টা করব।” এ লক্ষ্য বাস্তবায়নে ফেডারেশনের সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় মো. ফজলুল হককে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সরকারের আদেশে বলা হয়, এফবিসিসিআইর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আগামী ১২০ দিনের মধ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, কোম্পানি আইন-১৯৯৪ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন তিনি। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
এর আগে যিনি এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্বে ছিলেন, তাকে গত ২৭ জুন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মো. ফজলুল হক দেশের তৈরি পোশাক খাতের একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব-এর সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য, শিল্পনীতি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।








