নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক:Tnntv24

চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক:Tnntv24
চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর  
রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক
Tnntv24. নিজস্ব প্রতিবেদকঃ
চড়াই-উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর  পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের একবছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০আগস্ট )রাতে পূর্বাচল উপশহরের সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক  জাগো নিউজের নাজমুল হুদাকে অর্থ সম্পাদক করা হয়েছে।
২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম,সহ-সভাপতি পদে দৈনিক যায়য়ায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন ও এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির এসএম রুবেল মাহমুদ ও নাগরিক টিভি ও খোলা কাগজের মাহবুব আলম প্রিয়, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক বৈশাখি টিভির  এসএম আবু কাউসার,দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক জনকন্ঠের নুরে আলম,সমাজকল্যান সম্পাদক দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষক ও গবেষণা সস্পাদক পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়া। কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের শফিকুল আলম ভুইঁয়া, দৈনিক আমার সংবাদের নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল  আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার  সম্পাদক শেখ সুমন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!