নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
জনস্বাস্থ্যের জন্য হুমকীতে থাকা  ওয়াটা কেমিক্যালসে ধ্বংস হবে ১৫০ মেট্রিক টন মেয়াদত্তীর্ণ রাসায়নিক পদার্থ:Tnntv24
রূপগঞ্জে  জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড় ঝোপের ভিতরে মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24
নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24
নারায়ণগঞ্জ: বাসভাড়া কমাতে সাত ছাত্র সংগঠনের ৪৮ ঘন্টার আলটিমেটাম । Tnntv24
নারায়ণগঞ্জ:নার্গিসের অভিযোগ স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর।Tnntv24
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় ভাসলেন।Tnntv24
Next
Prev

আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24

আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24
আপনারা সরকারি দলের নন বিরোধী দলের
                                 —- আব্দুল জব্বার 
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নেতাকর্মীদের উদ্দেশ্য করে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাও. আব্দুর জব্বার বলেছেন, আপনারা সরকারি দলের নন। বিরোধী দলের। বিরোধী দলের হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধা আপনাদের হাতে নাই। জনগণকে আপনারা সেভাবে সহযোগিতা করতে পারবেন না। কিন্তু কয়েকটি কাজ করতে পারবেন।
 শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জামাতের উদ্যোগে রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.) এর আদর্শ” শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 মাও. আব্দুল জব্বার বলেন যেখানেই জনগণের উপর যে কোন পক্ষ অন্যায় অবিচার চালাতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে বিভিন্ন এমপি, চেয়ারম্যান, মেয়র ও প্রশাসকের মাধ্যমে সরকারের তরফ থেকে যে বরাদ্দ আসে , সেই বরাদ্দ থেকে একটা অংশ তারা কিন্তু অতীতের ন্যায় এখনো আত্মসাৎ করার সেই কাজের মধ্যে লিপ্ত আছেন। যেখানে অন্যায় দেখব সেই অন্যায়ের প্রতিবাদ করেতে হবে। এবং জনগনকে তাদের অধিকার প্রাপ্তিতে আমরা সহযোগিতা করব।
তিনি আরো বলেন,তিন নাম্বার বিষয় হচ্ছে, যেহেতু আমরা এই সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে রাষ্ট্রের কল্যাণ চাই, জনগণের উপকার করতে চাই, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শকে আমরা লালন করি, ধারণ করি। সুতরাং একটি ইসলামী সমাজ ব্যবস্থা, ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম হলে কি ধরনের সামাজিক পরিবর্তন হবে। কি ধরনের সমাজ জনগণ পাবে। এগুলো জনগণের দোরগোড়ায় গিয়ে আমরা পৌঁছে দেব।
 জেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, মাও.ওমর ফারুক মুজাহিদীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!